Monday, 4 August 2014

আসতে চলেছে পৃথিবীর দ্রুততম গেমিং মাউস


আসতে চলেছে পৃথিবীর দ্রুততম গেমিং মাউস
লজিটেক প্রকাশ করল পৃথিবীর দ্রুততম গেমিং মাউস। গত সপ্তাহে জি ৪০২ হাইপারসন ফারি নামক ফ্যান্টাসি মাউসটি প্রকাশ করে লজিটেক। এই মাউসে রয়েছে একের বেশি সেনসর। এই মাউসের গতি সেকেন্ডে পাঁচশো ইঞ্চি পর্যন্ত হতে পারে। ফার্স্ট পার্সন শ্যুটার (FPS) গেমের জন্য এই মাউস অনেক বেশি কার্যকরী। এইসব গেমসে এটি আপনাকে আরও বেশি ধূর্ত করে তুলবে। জি ৪০২ হাইপারসন মাউস অগস্টেই বাজারে মিলবে ৬০ ডলারে। অনেকে ফার্স্ট পার্সন শ্যুটার গেম খেলার জন্য সিপিআই মাউস ব্যবহার করে থাকে। এই মাউস ডেস্কে সেকেন্ডে অনেক কম ইঞ্চি জায়গা অতিক্রম করে। কিন্তু জি ৪০২ সেকেন্ডে কমপক্ষে তিনশো ইঞ্চি গতি থাকে। এই মাউসে রয়েছে অপটিক্যাল সেনসর, অ্যাকসেলেরোমিটার, জাইরোস্কোপ ও ৩২ বিট এআরএম প্রসেসর যুক্ত “ফিউসন ইঞ্জিন”।

No comments:

Post a Comment